শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার

বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রিয়াজ মৃধার বিরুদ্ধে মোঃ মিন্টু নামের এক ব্যক্তিকে আটক করে হাত-পা বেঁধে বেধড়ক নির্যাতনের অভিযোগ উঠেছে।

মাদক বিক্রির অভিযোগ তুলে মিন্টু নামের ওই বেট থেকে আটকের পর লাঠি দিয়ে বে ধরক মারধর ও নির্যাতন করার পর তাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

শনিবার দুপুরে বানারীপাড়া পৌরসভার টিএনটি মোড় সংলগ্ন এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টা নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। আইনের হাতে তুলে না দিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে ওই ব্যক্তিকে নির্যাতন করার বিষয়টিকে আইনবিরোধী বলে মন্তব্য করেছেন অনেকেই।

স্থানীয় সূত্র জানায় বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর এলাকার বাসিন্দা মোঃ মিন্টুর বিরুদ্ধে মাদক ব্যক্তির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদক বিক্রি করছেন এমন অভিযোগ তুলে গতকাল শনিবার দুপুরে মিন্টুকে আটক করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা।

এ সময় তিনি ও তার সহযোগীরা মিলে মিন্টুকে ধরে হাত-পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটুনি দেয়। এক পর্যায়ে বড় কাঠের টুকরো দিয়ে মিন্টুর দুই পা ভেঙে ফেলার চেষ্টা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা।

এ সময় ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তি তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময়ে রিয়াজ মৃধাকে বলতে শোনা যায় তুই রিয়াস মৃধা কে চিনো না। আজকের মধ্যে এলাকা থেকে চলে যাবি। আমি চাইছিলাম আজকে তোর দুইটা পা ভেঙে দিতে। সবার দিকে তাকাইয়া আজকের মত তোকে ছেড়ে দিলাম। ওই ব্যক্তিকে নির্যাতনের ভিডিওটি রফিক সরদার নামের একটি ফেসবুক পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী বলেন মিন্টু নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যক্তির অভিযোগ আছে। তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। বিএনপি’র সাধারণ সম্পাদক এভাবে প্রকাশ্য দিবালোকে কাউকে মারধর করতে কিংবা নিজের হাতে আইন তুলে নিতে পারেন না।

এ বিষয়ে বানরীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধাকে ফোন করা হলে তিনি ক্ষেপে যান। তিনি বলেন কাউকে মারধর করা হলে তারা বিষয় অভিযোগ করবে আপনি বলার কে।

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আপনার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা আপনার বিষয় না। প্রচলিত আইনে কি হয় আপনি সেটা ভালোভাবেই জানেন। একপর্যায়ে তিনি ক্ষেপে গিয়ে মোবাইলের লাইন কেটে দেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান আমার দেশকে বলেন কাউকে আটক করে মারধর ও নির্যাতন করার বিষয়টি তার জানা নেই। তিনি বলেন মিন্টু নামের কোন মাদক বিক্রেতার নাম তালিকায় আছে কিনা তাও তিনি জানেন না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com