মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

খুলনা বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত যশোরে

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬৫৯ বার
ফাইল ছবি
খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে যশোরে। নতুন করে শনাক্ত হয়েছে ৪৫৪ জন। এ সময় করোনা সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। শনাক্তের হার ৫৬ দশমিক ৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৭৭৯ জন। মোট মারা গেছেন ১৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৯ জন। ( ২৮ জুন) সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় যবিপ্রবির জিনোম সেন্টারে ৭১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৪ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের নমুনা পরীক্ষা করে একজন। ৬২ জনের অ্যান্টিজেন্ট পরীক্ষায় ৬২ জন, এবং জিন অ্যাক্সপার্ট ১৫ জনের পরীক্ষায় ছয় করোনা শনাক্ত হয়। সবমিলে এদিন করোনা পরীক্ষা করা হয়েছে ৮০০ জনের। যাদের মধ্যে পজিটিভ হয়েছেন ৪৫৪ জন। গত ২৪ ঘন্টায় যশোরে সদরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ২৬৪ জন। এছাড়া কেশবপুরে ১৯ জন, ঝিকরগাছায় ৩৮ জন অভয়নগর ৫৭ জন, মণিরামপুরে ২২ জন, বাঘারপাড়ায় ছয়জন, ও শার্শায় ৩৩ জন ও চৌগাছায় ১৫ জনের পজিটিভ হয়েছে।
এদিকে, যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিট (রেড) ও আইসোলেশন (ইয়োলো) ওয়ার্ডে নতুন করে  ২৬ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে করোনা ইউনিট (রেড) জোনে ৭৮ রোগী এবং আইসোলেশন (ইয়োলো) ওয়ার্ডে ৫৩ রোগী চিকিৎসাধীন রয়েছে। রেড ও ইয়োলো জোনে কোনো শয্যা খালি নেই। মেঝেতেও রোগী রাখার জায়গা নেই। প্রতিদিনই ৬০ থেকে ৭০ জন করোনায় আক্রান্ত ও সন্দেহভাজন রোগী ভর্তি হচ্ছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, যশোরে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। কঠোর লকডাউন ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। হাসপাতালে করোনা রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com