বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মগবাজার বিস্ফোরণের ঘটনায় ৬৬ জন আহত

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬৭৮ বার

রাজধানীর মগবাজার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আজ সোমবার (২৮ জুন) সকালে ফায়ার সার্ভিসের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ৬৬ জনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে।

এছাড়াও অর্ধশত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, আজ সকাল পর্যন্ত হিসাব অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন মোট ১৭ জন। তারা সবাই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ৩৯ জন, মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে ২ জন, আদ-দ্বীন হাসপাতালে ৩ জন, মনোয়ারা হাসপাতালে আহত ৫ জন ভর্তি আছেন।

 

ভয়াবহ এই বিস্ফোরণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক (ঢাকা) দিনমনি শর্মা, সহকারী পরিচালক (ঢাকা) ছালেহ উদ্দিন আহমেদ, উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-১) মো. বজলুল রশিদ ও পরিদর্শক (ওয়্যার হাউজ) দেবব্রত মন্ডল।

আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com