শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন শান্ত

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার

শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা ওই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর টেস্ট খেলেনি, অধিনায়ক পদেও দেখা যায়নি কাউকে। অবশেষে সেই শান্তই আবার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ফিরে পেলেন।

শনিবার (১ নভেম্বর) এক অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে শান্ত নেতৃত্ব ছাড়ার পর থেকেই বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন সেই জল্পনা শুরু হয়ে যায়। ধারণা করা হচ্ছিল– ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখবে বিসিবি। তবে মিরাজকে ছাপিয়ে লিটন দাস নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন। এই দু’জনকে ছাপিয়ে আবারও টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন শান্ত।

মূলত বিসিবির ক্রিকেট অপারেশন্স থেকে শান্তকে অধিনায়কত্বে ফেরাতে চেষ্টা চলেছিল। কিন্তু তাদের ব্যর্থতার পর শান্তকে বোঝানোর দায়িত্ব পান বিসিবির নতুন এক পরিচালক। সাবেক ওই ক্রিকেটারের কয়েকদিনের চেষ্টায় রাজি হয়েছেন শান্ত।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে ফরম্যাটটিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে টেস্টের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানিয়েছিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। আমার মনে হয় কেউ নিষেধ করবে না, তাদের (বিসিবির) পক্ষ থেকে এখনও কিছু (সিদ্ধান্ত বা আলোচনা) আসেনি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com