মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সাংবাদিক আরেফিন তুষারের ইন্তেকাল

জাহিদ জুয়েল, বরিশাল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার

দৈনিক কালবেলার পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

‎‎অফিস চলাকালে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল  সাড়ে নয়টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বরিশাল প্রেস ক্লাবের সম্মুখে নিয়ে আসা হয়। এরপর সকাল দশটায় বরিশাল সদর রোডের টাউন হলের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

‎‎আরেফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক লিটন বাশারের খালাতো ভাই ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।

আরিফিন তুষার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটের আন্ধারমানিক ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আরিফিন বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে বরিশাল সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে শেবাচিম হাসপাতালে জড়ো হতে থাকেন সহকর্মীরা। অনেকে কান্নায় ভেঙে পড়েন।

আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com