মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

তালায় বৈদ্যুতিক সর্টসার্কিটে যুবকের করুন মৃত্যু

সাতক্ষীরা প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬৪০ বার

সাতক্ষীরার তালায় বৈদ্যুতিক সর্টসার্কিটে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। তিনি হলেন বলারামপুর গ্রামের মফিজুল ইসলাম বাবুর ছেলে, আমানউল্লাহ (১৭)।  রবিবার (২৭ জুন) দুপুর ১২ টার সময় পাটকেলঘাটা- মাগুরা সড়কের ফলেয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে ।

 

খুলনা সরকারী সুন্দরবন কলেজের রাষ্ট্রবিজ্ঞান এর প্রভাষক মোঃ তৌহিদুজ্জামন ফলেয়া মাঠে প্রায় ১০ বিঘা জমিতে উদ্যোক্তা হিসাবে পরীক্ষামুলক ড্রাগন ফলের চাষ শুরু করেন সম্প্রতি। ঐ বাগানের শুরু থেকে কলেজ বন্ধ থাকায় দৈনিক মজুরীতে কাজ করতেন নিহত আমানুল্লাহ। প্রতিদিনের মতো আজ কাজ শেষে পাশ্ববর্তী বাগানের বিদ্যুৎ সংযোগ গ্রাহক সাহেরা বেগম, স্বামী নাজীর বিশ্বাসের ব্যবহারিক বিদ্যুৎ মিটার যাহার হিসাব নাম্বার ০৬-০২৮-৩৫৫৮ থেকে অবৈধভাবে তাঁর ছাঁড়িয়ে আনছিল।

 

এ সময় ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমানুল্লাহ রাস্তার উপরে মৃত্যুবরণ করে।

 

এ বিষয়ে বাগান মালিক জানিয়েছেন,তিনি খুলনাতে কর্মরত। সে কারণে বাগানে অসাবধানতা ফলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন।

 

এ বিষয়ে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম জানিয়েছেন,তদন্ত করে সমিতির নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানিয়েছেন,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com