শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

জুলাই অভ্যুত্থান : “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচীর উদ্বোধণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরনে “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচীর আওতায় আজ শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে গৌরনদী উপজেলায় নিহত তিনজন শহীদের বাড়িতে এ বৃক্ষ রোপন করা হয়।

কর্মসূচির অংশহিসেবে গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের যুবদল কর্মী শহীদ জামাল হোসেন সিকদারের বাড়িতে তার কবরের পাশে একটি জলপাই গাছ।

কালনা গ্রামের যুবদল কর্মী শহীদ ইমরান খলিফার বাড়িতে তার কবরের পাশে একটি জাম গাছ এবং পশ্চিম শাওড়া গ্রামের ছাত্রদল কর্মী শহীদ ইলিয়াস খানের বাড়িতে তার কবরের পাশে একটি কাঠাল গাছের চারা রোপন করা হয়।

এ গাছের চারাগুলো রোপন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা আরিসা এবং গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

এ সময় গৌরনদী উপজেলা বন কর্মকর্তা মো. উজ্জল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. আকবর হোসেন মোল্লা, শহীদ ইমরান খলিফার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. নজরুল ইসলাম খলিফা, চাচা গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. শামিম খলিফা ও যুবদল নেতা মো. নাসরুল খলিফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ হাসান, শহীদ ইলিয়াস খানের বাবা ফারুক খান, মা রেখা বেগম এবং শহীদ জামালের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com