শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

নোয়াখালীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক হলেন ভুয়া পুলিশ

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬৯৫ বার
চাটখিল উপজেলার বদলকোর্ট রোড এলাকা থেকে সোহাগ মৃধা (২০) নামের এক যুবককে আটক করেছে চাটখিল থানা পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ সকাল থেকে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের দোকানের কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করে ওই যুবক । রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বদলকোর্ট সড়কের আল আমিনের ইলেকট্রনিক দোকান থেকে তাকে আটক করা হয় ।
আটককৃত সোহাগ মৃধা ফরিদপুর জেলার ভাঙা উপজেলার হামিদ্দি গ্রামের মৃত খোকন মৃধার ছেলে । সে একটি কোম্পানীর মার্কেটিং এ চাকরি করে এবং চাটখিলের দশগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকে ।
স্থানীয় ফারুক হোসেন জানান, মার্কেটিং এ চাকরির সুবাদে চাটখিলে থাকে সোহাগ মৃধা । রোববার সকালে বদলকোর্ট সড়কের হাজী কোরবান আলী মার্কেটের আল আমিনের ইলেকট্রনিক দোকানে গিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেয় সোহাগ । পরে দোকানির কাছ থেকে ট্রেড লাইসেন্স দেখতে চাই সে । দোকানি ট্রেড লাইসেন্স দেখানোর পর সে জানায় এটা ডিজিটাল করা নেই এজন্য ব্যবসায়ীকে জরিমানা দিতে হবে ।
এসময় ওই ব্যবসায়ী কৌশলে তাকে দোকানে বসিয়ে রেখে থানায় খবর দেয় ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ব্যবসায়ীর অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রতারক ভূয়া পুলিশকে আটক করি । এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে এবং তদন্ত সাপেক্ষে আটক কৃত ব্যাক্তির বিরুদ্ধে সকল আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com