বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

জুলাই ঘোষনাপত্র দিতে সরকার তালবাহানা করছে -বরিশালে সংবাদ সম্মেলনে অভিযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫২ বার

দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদানসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটি।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা দাবি করেন, গণঅভ্যুত্থানের দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জুলাই ঘোষনাপত্র দিতে পারেনি সরকার। ঘোষনাপত্র নিয়ে তালবাহানা করা হচ্ছে।

এসময় তারা আগামী সাতকার্যদিবসের মধ্যে জুলাই ঘোষনাপত্র প্রকাশের দাবি করেন। একইসাথে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কী না সিদ্ধান্ত ইসির প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারসহ গণহত্যার সাথে জড়িত খুনিদের দৃশ্যমান বিচার করা, আওয়ামী লীগের দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক সাব্বির হোসেন সোহাগ। এসময় সংগঠনের জেলার নেবৃতৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com