মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম পরিবর্তন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭১ বার

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীসহ তার মা ও ফুফার নামে বরিশালে নামকরন করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

এ সংক্রান্ত নোটিশ জারি করেছে বরিশাল শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় ওই নাম পরিবর্তন করেছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

আজ রবিবার (২২ জুন) দুপুরে নোটিশের বরাত দিয়ে শিক্ষাবোর্ডের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরন করা হয়েছে “কাউনিয়া সরকারি কলেজ”।

এছাড়াও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ের পরিবর্তে “আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়”, আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের পরিবর্তে “আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ”,

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের পরিবর্তে “নাজিরপুর সরকারি মহিলা কলেজ” এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে “ভোলা সরকারি মহিলা কলেজ” নামকরণ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিলো।

তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোতে ওই নোটিশ পাঠানোর পর অনেকেই নাম পরিবর্তনের সাইনবোর্ড স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com