বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

শ্যালিকে ধর্ষনের জন্য স্ত্রীকে খাওয়ানো হয় ঘুমের ওষুধ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮০ বার

শ্যালিকে ধর্ষনের জন্য কৌশলে স্ত্রীকে খাওয়ানো হয় পাঁচটি ঘুমের ওষুধ।

অতঃপর রাতে ঘুমের ঘোরে ১৭ বছর বয়সের শ্যালিকার মুখ চেঁপে ধর্ষনের চেষ্টা চালায় লম্পট বোন জামাতা।

এসময় শ্যালিকার গোঙ্গানির শব্দ পেয়ে পরিবারের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় লম্পট রিপন হাওলাদার (২৫)।

এ ঘটনায় আজ রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত রিপন হাওলাদার উজিরপুর উপজেলার হারতা গ্রামের খোকন হাওলাদারের ছেলে।

অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ভুক্তভোগির মা বাদী হয়ে এ ঘটনায় চারজনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত আড়াই মাস পূর্বে আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের ফায়েক খানের বড় মেয়ের সাথে রিপনের বিয়ে হয়।

গত ১০ জুন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে রিপন।

ওইদিন রাতে রিপন তার শ্যালিকাকে ধর্ষনের জন্য কৌশলে স্ত্রী সোনিয়া বেগমকে পাঁচটি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে।

পরবর্তীতে ওইদিন রাতে সুযোগ বুঝে ঘুমের ঘোরে শ্যালিকার (১৭) মুখ চেঁপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ভুক্তভোগীর গোঙ্গানির শব্দ পেয়ে পরিবারের লোকজন ছুটে আসলে রিপন পালিয়ে যায়।

অভিযোগে আরও জানা গেছে, ঘটনার পরেরদিন ১১ জুন বিকেলে রিপন হাওলাদার স্থানীয় বিএনপির একাধিক নেতাকে নিয়ে শ্বশুরবাড়িতে এসে বিষয়টি মীমাংসা’র চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

প্রভাবশালীদের হুমকির মুখে এতোদিন মামলা দায়ের করতে পারেনি ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত রিপন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com