বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে পরিবহনের চাঁপায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮০ বার

ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের সাথে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায়।

নিহত মোটরসাইকেল চালক জাহিদ হাসান (২৯) মাদারীপুরের শিবচর পৌরসভার তালুকদারকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাহিদ হাসান নিহত হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, উভয় যানের বেপরোয়াগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পর পরই দূর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com