মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

৬০ দিনে সড়কে ঝড়লো হাবিপ্রবি’র তিন শিক্ষার্থীর প্রাণ

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৯ বার

মাত্র ৬০ দিনের ব্যবধানে (২৭ মার্চ – ২৫ মে) সড়কে প্রাণ ঝড়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থীর প্রাণ।

গত ২৭ মার্চ (২০২৫) ঈদ যাত্রায় বাড়িতে ফেরার পথে নাটোরে সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ৬ষ্ঠ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শাহরিয়ার শাকির সাদ্দাম ও তার কন্যা মৃত্যুবরণ করেন।
এর তিনদিন পরেই (৩১ মার্চ, ২০২৫) বিবিএ-১৩ তম ব্যাচের (বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচ) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী আল ইমরান মেহেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
সর্বশেষ গত ২৫ মে সকালে ঢাকার বনানীতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন হাবিপ্রবির ইইই-১৯ ব্যাচের শিক্ষার্থী আশফাকুর রহমান আসিফ। কুষ্টিয়ার ছেলে আসিফ ঢাকায় রাইড শেয়ার করতেন। স্বপ্ন দেখেছিলেন বড় মানুষ হওয়ার। স্বপ্ন থেমে গেছে সেদিনই।
দুর্ঘটনাটির প্রত্যক্ষদর্শী হাবিপ্রবির কৃষি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী সাদিকুল আলম সিফাত বলেন, ‘যখন আমি বনানী রাস্তা ক্রস করি তখন দেখি মোটরবাইক এক্সিডেন্ট হয়ে পড়ে আছে।
জার্সি পড়া-হেলমেট পরিহিত অবস্থায় দেখতে পাই। আর একজনকে দেখলাম মাথায় আঘাত পেয়েছে। আসিফ ভাইকে দূর থেকে দেখে মনে হয়নি যে মারা গিয়েছে, এমন ভাবে রাস্তায় হেলমেট সহ পড়েছিল। পরক্ষণে কাছে গিয়ে  দেখি রাস্তা পুরো রক্তাক্ত আছে। দুজনেই ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছেন।
এর আগে ২০২০ সালের ১২ জুন অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী তাহেরা ফাইয়াজ মৌ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এছাড়াও অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com