বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দায় পরিবেশ রক্ষায়  ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮২ বার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’-কে সামনে রেখে আয়োজন করা হয় একটি অনন্য বৃক্ষরোপণ কর্মসূচি।

“ENOUGH” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ৯০০০টি ফলদ ও বনজ গাছের চারা (আম, লেবু, আমলকী, নিম, লিচু, পেয়ারাসহ) বিতরণ করা হয়।

কলমাকান্দার নাজিরপুরের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  উপসহকারী কৃষি কর্মকর্তা, সৌহার্দ্য দারিং।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, পরিতোষ রেমা, প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং ও  মৌরশ্মি লিমা ঘাগ্রা প্রমূখ।

উপকারভোগীদের মধ্যে ছিলেন নাজিরপুর, খারনৈ,লেঙ্গুরা ইউনিয়নের শিশু ও দরিদ্র ৯০০টি পরিবার, যারা এই চারাগুলো পেয়ে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং স্থানীয় মানুষদের সবুজে উদ্বুদ্ধ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই প্রকৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ও অংশগ্রহণকারী শিশুরা আনন্দের সঙ্গে চারা গ্রহণ করে, এবং এর মাধ্যমে একটি সবুজ ও সুন্দর কলমাকান্দার স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com