মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

রাণীশংকৈলে অবৈধ যানবাহন ও চালকের বিরুদ্ধে সেনা-পুলিশের যৌথ অভিযান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৭ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চলাচল রোধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুরে উপজেলার পৌর শহরের শিবদিঘী মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, রাণীশংকৈল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানের নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট আহাম্মেদ হোসেন ও সেনাবাহিনীর
সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মুসা কালিমুল্লাহ। এ সময় সড়কে চলাচলকারী অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ১২টি মোটরসাইকেল আটক করা হয়। এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশের (ইনচার্জ) হাসান আসকরী জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com