মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কার উল্টে নিহত ১ আহত ৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে রাইসুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে।

শুক্রবার ২০ সেপ্টেম্বর উপজেলার রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত রাইসুল ইসলাম দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার আফরোজ উদ্দিনের ছেলে।

রাণীশংকৈল থানা-পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুরে নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন বোর্ডের অফিসে সামনে এলে আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারান।

এ সময় গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৬ যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন স্থানীয়রা।

আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮) ভান্ডারা এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) হাটগাও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর, এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া, দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে ড্রাইভার জুনায়েদ (১৮)।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com