মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে লাখ টাকা জরিমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৮ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলেঅ বৈধভাবে আবাসিক ও কৃষিজমির মাটি কাটার দায়ে পৃথক অভিযানে ৩ জনকে আটকের পর ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ করনাইট গ্রামে অবৈধভাবে
আবাসিক এলাকা সংলগ্ন পুকুর থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করে বিক্রয়ের অপরাধে ঐ পুকুরে মালিক শাহাজাহান আলী (৪০) ও জাকারুল (২৮) নামে এক ভেকুর ড্রাইভারকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) অনুসারে আবাসিক এলাকা সংলগ্ন পুকুর থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করে বিক্রয়ের অপরাধে ১৫ ধারা অনুসারে দুজনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে উপজেলা খুনিয়া দিঘি এলাকায় কৃষিজমির মাটি কাটার দায়ে মোহাম্মদ আলী (৪৮) নামের একজনকে আটক করা হয়।

পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ এর (২) ধারা অনুসারে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, কৃষিজমির মাটি কেটে তারা নিয়ে যাচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সরকারি আইন অমান্য করে কেউ মাটি বা বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com