শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ঠাকুরগাঁও- দিনাজপুর মাহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০১ বার

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক সহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩ জন

১৯ মে (সোমবার) সকাল সাড়ে ৭ টায় বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর হিসাব রক্ষক অফিসের কর্মকর্তা বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মৃত হাফিজুর রহমান মেম্বার এর বড় ছেলে মো: দেলোয়ার হোসেন (৪৯)।

একই উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের হিসাব রক্ষক কর্মকর্তা ইমরুল হাসান(৫০)ঠাকুরগাঁও রোড এলাকার হিসাবরক্ষক অফিসের কর্মকর্তা জুলফিকার আলি (৪৮) এবং মাইক্রো ড্রাইভার মানিক(৩২)।

এই ঘটনায় মাইক্রোবাসের আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজন বলে জানা গেছে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীদ দিক থেকে আসা একটি সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন ও মো: দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যান ।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মো: ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com