বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে হামলা, আহত-৩

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৮ বার

বরিশাল নার্সিং কলেজে চলমান ছয় দফা দাবীর আন্দোলনে হামলায় তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় নার্সিং কলেজে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ সংলগ্ন বরিশাল নার্সিং কলেজে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নার্সদের প্রথম শ্রেণির পদে নিয়োগ, ২০ হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবীতে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে নার্সিং শিক্ষার্থীরা।

মঙ্গলবার বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন পালনের জন্য কলেজের মূল ফটকে তালা দেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজের ইন্সট্রাক্টর ফরিদা বেগমের নেতৃত্বে বোর্ড বেসিক শিক্ষার্থীরা হামলা চালায়। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থী আয়শা ইসলাম বলেন, তাদের শান্তিপূর্ন আন্দোলনে কলেজের ইন্সট্রাক্টর ফরিদা বেগম বাঁধা দেয়। এক পর্যায় তালা ভেঙে ফেলে কমপ্লিট শাটডাউন ভঙ্গুর করে।

এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে তাদের ওপর বোর্ড বেসিক শিক্ষার্থীরা হামলা চালায়। এতে কলেজের দুই নারী শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। চলমান কমপ্লিট শাটডাউন আন্দোলনে বাধা দেয়ার বিষয়টি জানতে চাইলে শিক্ষকরা কোন মন্তব্য করেনি।

শিক্ষার্থী আহসান হাবিব সিফাত বলেন, বরিশালে প্রথম নার্সিং শিক্ষার্থীদের উপরে শিক্ষকরা হামলার ঘটনা ঘটিয়েছে। কলেজের ইন্সট্রাক্টর ফরিদা বেগমের নেতৃত্বে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছেন। শুধু তাই নয় আন্দোলন থেকে সরে না গেলে সকল শিক্ষার্থীকে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com