বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আবারো উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্বৈরাচার বিরোধী আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা  ও জিডি করার প্রতিবাদে মশাল মিছিল ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় মশাল মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন তারা। নিউজ লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিলো।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চার দফা দাবিসহ শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার করার জন্য তারা বারবার দাবি জানিয়ে আসছে। তবে প্রশাসন এ বিষয়ে নির্বিকার থাকায় শিক্ষার্থীরা মহাসড়কে নামতে বাধ্য হয়েছে বলে জানায় তারা।

এদিকে ২ ঘন্টা কুয়াকাটা-ঢাকা মহাসড়ক আটকে রাখলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কেউ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেনি।

তবে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীরা তাদের সাথে কোনো আলোচনায় যায় নি। সড়কে প্রায় কয়েকশত শিক্ষার্থী জড়ো হন। সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে বারবার আলোচনার চেষ্টা চালানো হচ্ছে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী জাহিদ সাকিন তার বক্তব্যে বলেন,উপাচার্যের স্বেচ্ছাচারিতার বিরূদ্ধে আমরা আন্দোলন করে আসছি। তার বরাবর আমরা চারদফা দাবির স্মারকলিপি দিয়েছে। কিন্তু উপাচার্যের এ বিষয়ে কোনো কর্ণপাত নেই।  একজন উপাচার্য কিভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারে? সে আর যাই হোক শিক্ষার্থীদের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

তিনি আরো বলেন,আমরা জানি মহাসড়ক অবরোধে মানুষের ভোগান্তি হবে। কিন্তু আমরা সত্যিই অসহায়।

আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, আপনি (উপাচার্য) এসির বাতাস খাচ্ছেন। আমরা সংকটে ভুগিতেছি। আপনাকে তো পাওয়া যায় না?  আপনি মাসের পর মাস ঢাকায় থাকেন। সরকার কি লক্ষ লক্ষ টাকা দেয় পরিবারের সাথে কাটাতে?  বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানুন। ফ্যাসিবাদের বিরূদ্ধে শিক্ষার্থীরা কোনো আপস করেনি। ভবিষ্যতেও করবে না। মামলার ভয় দেখিয়ে আমাদের লাভ নাই। আমাদের দাবি মেনে নিন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি’কে একাধিকবার কল করলেও তিনি কোনো রেন্সপন্স করেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com