শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশালে ৩০ জুন থেকে ঘোষণা হতে পারে ‘লকডাউনের’

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৮৮৯ বার

দেশে মহামারী সংক্রমন করোনা প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আর এ থেকে পিছিয়ে নেই বরিশালও। তাই বরিশালসহ বিভাগী ভাবে আগামী ৩০ জুন থেকে বরিশাল সর্বাত্মক ‘লকডাউন’ ঘোষণা আসতে পারে। সেই সাথে পিরোজপুরের সাথে এই জেলার সকল প্রকার সড়ক যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 

আজ শুক্রবার (২৫ জুন) উচ্চপর্যায়ের জুম মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি শুক্রবার মুঠোফোনে নিশ্চিত করে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল। এর আগে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলায় করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছেন সিভিল সার্জন।

 

এ সংক্রান্ত একটি চিঠি গত বুধবার জেলা প্রশাসকের কাছে প্রেরণ করে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। চিঠিতে উল্লেখ করা হয়, বরিশালে বিগত ১ সপ্তাহে করোনায় সংক্রমণ বেড়েছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও।

 

এ অবস্থা চলতে থাকলে বরিশালে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। তাই যত দ্রুত সম্ভব বরিশালকে কঠোর লকডাউনের আওতায় আনতে পরামর্শ দেওয়া হয় ওই চিঠিতে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ১ সপ্তাহে বরিশাল জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। গেল সপ্তাহে যেখানে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৭-৮ জন সেখানে এখন সংক্রমণ ৫৪ জনে দাঁড়িয়েছে। এর আগে খুলনা বিভাগের সাথে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করে বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com