শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

চ্যাম্পিয়ন বরিশালের সবাই পাচ্ছেন আইফোন-১৬

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার

বিপিএলে সময় এখন ফরচুন বরিশালের। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হলো বরিশাল। বিপিএল ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুই শিরোপা জেতায় বরিশাল ফ্র্যাঞ্চাইজি যারপরণাই খুশি।

বরিশালের ফ্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন-১৬ উপহার দিচ্ছেন দলটির মালিক। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষনা আসেনি।

এমনিতেও চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বড় অংকের আর্থিক পুরস্কার পাচ্ছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছেন তামিম ইকবালরা।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। তাদের আগে এমন কীর্তি আছে কেবল ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com