মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালে উৎসবের আমেজ, বিপিএল শিরোপায় উচ্ছ্বাস

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে ফরচুন বরিশালের টানা দ্বিতীয় শিরোপা জয়ে আনন্দের জোয়ারে ভাসছে বরিশালবাসী।

শুক্রবারের ফাইনাল ম্যাচ ঘিরে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র, পাড়া-মহল্লা ও চায়ের দোকানগুলোতে বসানো হয় বড় পর্দা। শত শত মানুষ একসঙ্গে খেলা উপভোগ করেন।

ফরচুন বরিশালের জয়ের পরই নগরীর রাস্তায় নামে উচ্ছ্বাসে মাতোয়ারা সমর্থকরা। ভুভুজেলা, ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে তারা মিছিল বের করে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বিনোদন কেন্দ্র ও পাড়া-মহল্লায় চলে রাতভর আনন্দ-উৎসব ও পিকনিক।

নগরীর বিবির পুকুর পাড়, বেলস পার্ক, নতুন বাজার, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ বিভিন্ন এলাকায় খেলা উপভোগ করেন হাজারো দর্শক।

স্থানীয় বাসিন্দা ইমন বলেন, ফরচুন বরিশালের এই জয় আমাদের শহরকে আবার নতুনভাবে তুলে ধরল। আশা করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

রূপাতলীর বাসিন্দা ইমতিয়াজ অমিত বলেন, শ্বাসরুদ্ধকর এ ম্যাচের উত্তেজনা উপভোগ করতেই বন্ধুদের নিয়ে আলোকসজ্জা আর পিকনিকের আয়োজন করেছিলাম। বরিশালের জয়ে আনন্দ বহুগুণ বেড়ে গেছে।

বিপিএল ঘিরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। নগরজুড়ে একাধিক পুলিশ টিম মাঠে কাজ করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com