শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

পায়রা সমুদ্র বন্দরের আরো কাছে ঘূর্ণিঝড় “ডানা” সমূদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার

ঘূর্ণিঝড় “ডানা” প্রবল শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।

পায়রা সমুদ্র বন্দরের আরো কাছে এগিয়ে এসেছে। সর্বশেষ তথ্যানুযায়ী ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সকালে পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, আঘাত হানার সময় তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ডানার গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার থাকবে।

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বাঁক নিয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালের মধ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ডানার।

বাংলাদেশে ঘূর্ণিঝড়টির প্রভাব খুলনা ও উপকূলীয় অঞ্চলে বেশি থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালী জেলা এবং উপকূলজুড়ে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি ও মাঝারি ধরনের হাওয়া বইছে। সাগর ও নদীতে বইছে জোয়ার।

দূর্যোগ মোকাবিলায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বুধবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দূর্যোগ মোকাবিলায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে মাঠ পর্যায়ে কাজ করার কথা বলা হয়েছে।

এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত শুকনো খাবার। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পটুয়াখালী জেলায় ঝড় হাওয়া-বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ করা গেছে।

আরও ২-৩ দিন বিরামহীন বৃষ্টি বিরাজ করার আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরে ইতিমধ্যে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

দেখা গেছে, কুয়াকাটা সমূদ্র সৈকতে ঢেউয়ের তান্ডব চলছে। পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধার পর ভারতে এবং বাংলাদেশের উপকুলে আঘাত হানতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com