শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

সাংবাদিক মাইনুল হাসানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার
দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক মাইনুল হাসানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
২০০৪ সালের ২ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এদিকে মাইনুল হাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের উদ্যোগে বুুধবার সকাল ১০টায় নগরীর মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুর্ষ্পাঘ অর্পণ করা হয়েছে।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন মাইনুল হাসান স্মৃতি সংসদ এর সভাপতি সৈয়দ দুলাল, সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, গোপাল সরকার, আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, জাকির হোসেন প্রমুখ।
মাইনুল হাসানের জন্ম ১৯৫০ সালের ৪ অক্টোবর। মুক্তিযদ্ধের রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ-এর মাধ্যমে তাঁর সাংবাদিকতার শুরু।
১৯৭৬ সালে জাতীয় দৈনিক ইত্তেফাক-এ যোগদান করেন।
এর আগে তিনি দৈনিক গনকন্ঠ, বিএসএস, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করেছেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টারসহ চ্যানেল আই, বিবিসি ও রয়টার্স-এর দক্ষিণাঞ্চল প্রতিনিধি হিসেবে কাজ করেন।
সাংবাদিকতার কাজের স্বীকৃতি স্বরুপ ১৯৯১ সালে তিনি সাহসী সাংবাদিকতার জন্য ইউনেস্কো পদক, ২০০৩ সালে প্রজন্ম নাট্যকেন্দ্র প্রবর্তিত বিপ্লবী দেবেন্দ্র নাথ ঘোষ পদক ও ভোয়া ফ্যান ক্লাব পদকে ভূষিত হন।
তিনি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com