শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বন্যার্তদের জন্য ছবি এক বিক্রি করছে বরিশালের চারুশিল্পীরা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার

বন্যাদুর্গতের জন্য ওরা ছবি একে বিক্রি করছে । চারুশিল্পীদের এই দলটিকে  শুক্রবার পাওয়া গেল  বরিশাল নগরীর হাসপাতাল রোডে।

বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে তারা ঘুরে ঘুরে ছবি বিক্রি করছে।

তারা জানায় তারা সবাই চারুকলা বরিশাল নামে একটি  ফাইন আর্টস প্রতিষ্ঠানের  শিক্ষার্থী ও শিল্পী।

চলমান বন্যা দুর্গতের জন্য তারাও কিছু করতে চায় এই মানসিকতা নিয়ে তারা  নিজেরা ছবি এক বাধাই করে তা বিক্রি করছে। এই ছবি বিক্রয়লব্ধ অর্থ তারা প্রধান উপদেষ্টার বন্যার্তদের জন্য তহবিলে প্রেরণ করবে ।

শিল্পীদলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণাঞ্চলের বিশিস্ট  ফাইন আর্টস শিল্পী তাপস কর্মকার।

তিনি জানান  বন্যার্ত্রদের সাহায্যের জন্য এই প্রতিষ্ঠানের ৫০ জন শিল্পী  ৫০ টি ছবি একেছে।

এসব ছবিই আমরা ঘুরে ঘুরে বিক্রি করছি।

ইতোমধ্যে আমাদের ফান্ডে ছবি বিক্রয় লব্ধ ২৫ হাজার টাকা জমা হয়েছে। আমাদের এই ছবি বিক্রির ক্যাম্পিং আরো কয়েকদিন চলবে। সবশেষে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সমুদয় অর্থ প্রদান করবো।

তৃতীয় শ্রেণীর  শিক্ষার্থী তাইফা জানায়-আমি টিভিতে বন্যার ছবি দেখেছি। আমি প্যাস্টেল রং দিয়ে সেইরকম বন্যার ছবি একেছি।

শিল্পীদলের সাথে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিল্পী নন্দিনী দাস প্রাচী জানান, শিল্পীদের ছবি দেয়ার আহবানে স্বতস্ফূর্ত ভাবে সবাই সাড়া দিচ্ছে।’মানুষের এই বিপদের দিনে শিল্পীরাও পাশে আছে’ জানায় সে।

শিল্পী ঈশিকা ঘোষ জানায়, এর আগেও সিলেটে বন্যায় সে ছবি এক বিক্রয় লব্ধ অর্থ ত্রান তহবিলে প্রদান করেছে।

চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী জানান, ভয়াবহ বন্যা মোকাবেলায় শিল্পীদেরও করনীয় রয়েছে-এই মনোভাব সবার মধ্যে কাজ করছে।

সে কারনেই  দ্বিতীয় শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিল্পীরা সবাই এগিয়ে এসেছে।

সবাই অসহায় মানুষগুলির পাশে দাড়াতে চায়-তাদের জন্য কিছু করতে চায়-এই অনুভুতি এগিয়ে নিতেই আমারা বন্যার্তদের জন্য এই কর্মসূচী ঘোষণা করে ব্যাপক সাড়া পাচ্ছি।

এই কাজে চারুশিল্পীরা তাদের তৃপ্তিনিয়ে এগিয়ে এসেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com