শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বন্যাদুর্গত এলাকার জন্য ফায়ার সার্ভিসের কাছে টার্কির ত্রাণসামগ্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার

বন্যাদুর্গত এলাকার বিপদগ্রস্ত মানুষের কাছে ত্রাণ বিতরণের জন্য ফায়ার সার্ভিসের প্রতি আস্থা রাখলো টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (TIKA)।

আজ (২৮ আগস্ট) বুধবার নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশনে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী ফায়ার সার্ভিসের নিকট হস্তান্তর করা হয়।

টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (TIKA) বন্যাকবলিত অসহায় মানুষের কাছে বিতরণের জন্য মূলত ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিনের কাছে হস্তান্তরের আগ্রহ প্রকাশ করে।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসীম টিকার সাথে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশনে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি, ঢাকা, বাংলাদেশ-এর পরিচালক, মিস্টার সেভকি মার্থ বারিশ-এর নিকট থেকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে জনাব দিনমনি শর্মা, উপপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম উক্ত ত্রাণসামগ্রী গ্রহণ করেন। আগামীকাল থেকে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com