মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় বিএনপি নেতার মতবিনিময়

কুষ্টিয়া সংবাদদাতা
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা গ্রামে নিজ বাসভবনে মিরপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্র ছাত্রী নিয়ে মতবিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতির সাবেক কোষাধক্ষ্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

তিনি বলেন ছাত্র ছাত্রীদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর আমি।

ছাত্র ছাত্রীর আত্মহুতী ও লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী জনতা আহত হয়ে দেশ গড়ার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

সাধারণ মানুষ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে।

একজন রাজনীতিবিদ হিসেবে আমার দায়িত্ব তাদের সেই স্বপ্ন পূরন করা।

কুষ্টিয়াতে যে সকল এলাকায় সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজীর ঘটনা ঘটেছে এই ঘটনার দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে আহবান জানান।

তিনি আরো বলেন, সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজী ও মাদক মুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার স্বপ্ন আমার আজীবন ছিলো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, বিএনপি নেতা আফজাল হোসেন, আজাদুর রহমান আজাদ, টিপু সুলতান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিঠুন, সাবেক সাধারণ সম্পাদক শিপন খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com