বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার

চাঁদপুর সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের লুট হওয়া মালামাল উদ্ধার করে জমা দেয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাবুরহাট শাখা শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স করেছে।

বুধবার দুপুরে চাঁদপুর যোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বাবুরহাট শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: সাইফুল ইসলাম ও তোৗহদ পাটওয়ারী।

বক্তব্যে তারা বলেন, আন্দোলনের এক পর্যায়ে বাবুরহাটস্থ মুক্তিযোদ্ধা সংসদ ও জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর বিভিন্ন মালামাল লুট হয়ে যায়।

তারা গত তিনদিন অক্লান্ত পরিশ্রম করে সেই মালামাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর পরামর্শক্রমে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর কর্মকর্তার নিকট হস্তান্তর করে।

বাকী মালামাল পুন:উদ্ধারে তারা কাজ করে যাচ্ছে। সহসাই সেগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট অফিসে পৌছাতে পারবেন বলে আশাবাদি।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন- ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম ও বাবুরহাটস্থ মুক্তিযোদ্ধা সংসদের জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর জরিপ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান ভঁইয়া।

এসময় বাবুরহাট শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নারায়নগঞ্জে গুলিতে নিহত চাঁদপুরের কৃতি সন্তান শহিদ আ: রহমান এর নাম অনুসারে বাবুরহাটের চৌরাস্তাটি আ: রহমান চত্ত্বর নাম রাখার প্রস্তাব করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com