বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে কৃষক লীগের বৃক্ষরোপন; সকলের প্রশংসা অর্জন

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৮৫১ বার
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন এর নির্দেশনায় পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী আলী হোসেন এর সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সরদার সোহরাব হোসেন এর সঞ্চালনায় পটুয়াখালী জেলা কৃষক লীগের আয়োজনে আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ১০ টায় পটুয়াখালীর টাউন জৈনকাঠীতে অবস্থিত ইসহাক মডেল ডিগ্রি কলেজে এক বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য তছলিম সিকদার, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ কে এম খায়েরুল আহসান খায়ের, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহিন মিয়া, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীরুল্লাহ এবং  জেলা আওয়ামী লীগের সদস্য ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির খান সহ জেলা আওয়ামী লীগ ও জেলা কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন বলেন, “গতকাল সোমবার (২১ জুন) পটুয়াখালী জেলার  বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় এটা জেলা আওয়ামী লীগের ঐক্যবদ্ধতার ফসল।
জেলা আওয়ামী লীগ একটি পরিবার। এই পরিবারে কোনো ধরনের বিভক্তি আমরা হতে দেবোনা। পটুয়াখালী জেলা কৃষকলীগ বর্তমানে আওয়ামী লীগের একটি শক্তিশালী সহযোগী সংগঠন। আমি জেলা কৃষকলীগের আজকের এই বৃক্ষরোপন কর্মসূচির জন্য সকল নেতাকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জেলা কৃষকলীগের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com