বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজাপুরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৯০৩ বার
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউপি নির্বাচনে সিল, কালি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (২১ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবির পারভেজ এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের  তালা প্রতীকের মেম্বর প্রার্থী মাহতাব এর সমর্থক নারগিস বেগম, ৪/ ৫/৬ নং ওয়ার্ডের বই প্রতীকের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী রুমানা ইয়াসমিন এর সমর্থক সুমন হোসেন এবং ৪/৫/৬ নং ওয়ার্ডের কলম প্রতীকের  সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী মর্জিনা বেগমের সমর্থক সাথী আক্তার।
রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম আনন্দ বার্তাকে বলেন, নির্বাচন চলাকালিন সময়ে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ৪টি ব্যালট বই, সিল ও কালি ছিনতাই করে কেন্দ্রের বাহিরে নিয়ে যায়। কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং ১টি ব্যালট বই উদ্ধার করে। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে তাদের ৬ মাসের সাজা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com