মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে করোনার ভয়াবহতা চরমে

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৭০২ বার

যশোরে প্রতিদিনই করোনার ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। গত ১৫ দিনে ২ হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্ত প্রায় ৪৫ শতাংশ। সর্বশেষ ফলাফলে সোমবার ৭০৭ নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২৭৭ জন। এরই মধ্য দিয়ে জেলায় মোট শনাক্ত সংখ্যা দাড়ালো দশ হাজার ৫৯ জন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, সোমবার আমাদের কাছে আসা ফলাফল অনুযায়ী একদিনে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে পিসিআর ল্যাব থেকে দেওয়া ফলাফলে ৫৬২ জনের নমুনায় ২২২ টি পজিটিভ। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ৫৬০ নমুনায় ২২১ জন ও খুলনা ল্যাবে দুই জনের নমুনায় একটি নমুনা পজিটিভ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৪৫ নমুনায় ৫৫ জনের নমুনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৪৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯২ জন। মৃত্যুবরণ করেছেন ১০৯ জন।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান বলেন, যশোর জেলার করোনার বর্তমান পরিস্থিতি গত ১৫ দিনে ২২৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শেষ ১৫ দিনে গড়ে শনাক্তের হার প্রায় ৪৫ ভাগ।

 

গত পাঁচ জুনের আগে ১৫ দিনে শনাক্তের হার ছিলো ২২ শতাংশ। গত ১৫দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৭ জন। গত পনের দিনে মারা গেছে ২৯ জন। এছাড়াও ভারত ফেরত যাত্রীদের মধ্যে ১৪ দিনের কোয়ারিন্টিন শেষে টেস্ট করে এ পর্যন্ত ৬৬ জন করোনা পজিটিভ হয়েছেন। তাদের বাধ্যতামূলক হাসপাতালে রেখে চিকিৎসা শেষে অবমুক্ত করা হচ্ছে।

 

তিনি আরো জানান, যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কোভিড রোগীদের ৮০ শয্যার রেড জোনে চিকিৎসা দেয়া হচ্ছে। রেড জোনে ৮০ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছেন ৯২ জন। উপসর্গ নিয়ে ভর্তি রোগেিদর জন্য ইয়েলো জোনে ২২ শয্যা রয়েছে। এখানে ২২ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৫ জন। রেড জোন ও ইয়োলো জোন মিলিয়ে ১০২ টি শয্যার বিপরীতে ১৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে করোনা রোগীদের চিকিৎসায় ৯ জন ডিউটি ডাক্তার ও ৪ জন কনসালটেন্ট রয়েছেন। ২০ জন নার্স রয়েছেন।

 

তিনি আরো জানান, এ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন করা হয়েছে। দুই এক দিনের মধ্যে গ্যাস রিফিল করে চালু করা হবে। হাসপাতালে এ মুহূর্তে প্রতিটি সিলিন্ডারে ৬৮০০ লিটার অক্সিজেন ধারণ ক্ষমতার ৪৮টি সিলিন্ডার মজুদ আছে। হাসপাতালে ৩ ভেন্টিলেটর চালু রয়েছে। স্থানীয় উদ্যোগে আইসিইউ ইউনিটে আরো পাঁচটি ভেন্টিলেটর স্থাপনের কাজ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com