মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে অতি বৃষ্টি, নিম্নাঞ্চলে জলবদ্ধতা

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৬৯৬ বার

আষাঢ়ের প্রথম দিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এতোদিন মাঝে মাঝে দেখা মিলেছে বৃষ্টির। তবে আজ শনিবার (১৯ জুন) দিনভর ঝিরঝির বৃষ্টি ঝরতেই আছে। এরই ফলে শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে সৃষ্টি হযেছে জলবদ্ধতা। বিপর্যস্ত হয়ে পড়েছে যশোর শহরের জনজীবন।

আর পানিবন্দি হয়ে পড়েছেন গোটা জেলার নিম্নাঞ্চলের মানুষ। যশোরে পহেলা আষাঢ় থেকে বৃষ্টি শুরু হয়। শনিবার (১৯ জুন) ভোরে ভারী বর্ষণে শহরের নিম্নাঞ্চলে তলিয়ে গেছে। শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাটও। ফলে দুর্ভোগ বেড়েছে মানুষের।

যশোর শহর ঘুরে দেখা গেছে, ভারী বর্ষণে শহরের বেজপাড়া, বারান্দিপাড়া, বকচর, শংকরপুর, মিশনপাড়া, উপশহর, চাঁচড়া, কারবালা, এমএম কলেজ এলাকা, টিবি ক্লিনিকপাড়া, নাজিরশংকরপুর, বকচর, আবরপুরসহ শহরের নি¤œাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার ড্রেন ছাপিয়ে উপচে পড়া পানি সড়ক পার হয়ে ঘরের মধ্যেও ঢুকে পড়েছে।

অনেকে বলছেন অতিবৃষ্টির ফেেল ঘরে পানি ঢুকে গেছে। অনেক কষ্টে তাদের জীবন পার করতে হচ্ছে। প্রতিবছরই এই দুর্ভোগ পোহাতে হয় তাদের। এবিষয়ে জনপ্রতিনিধিদের সহায়তা চান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com