বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

অঙ্গহীনদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা সম্ভব 

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৩৭ বার
পক্ষাঘাতগ্রস্ত বা আঘাত পেয়ে অঙ্গহানির ফলে কর্মক্ষমতা হারানো মানুষকে পুনরায় কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা সম্ভব।
এ কাজটি করে যাচ্ছে সিআরপি। এ বিষয়ে বিস্তারিত লিখেছেন বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটের শিক্ষার্থী আর.কে.ইসমাইল।
পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্‌ড (সিআরপি) বাংলাদেশের পূর্নবাসন কেন্দ্র।
শারীরিকভাবে অক্ষমদের পরিপূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করাই এর মূল কাজ।  ১৯৭৯ সালে ইংরেজ ফিজিওথেরাপিস্ট ভেলরি এ. টেইলর এটি প্রতিষ্ঠা করেন।
৪৩ বছরের বেশি সময় ধরে রোগীদের চিকিৎসা দিচ্ছে, মানুষকে পুনর্বাসিত করছে। পাশাপাশি এই চিকিৎসাসেবার বিকাশে শিক্ষাকার্যক্রম চলছে সিআরপিতে। প্রতিবন্ধী যেকোনো মানুষ স্বল্পমূল্যে এখানে চিকিৎসা পায়।
দেশে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা হলেও পুনর্বাসন সব সময় হয় না। সিআরপি দুটি কাজই করে চলেছে বছরের পর বছর। স্বাস্থ্য, সেবা ও শিক্ষার এমন প্রতিষ্ঠান বাংলাদেশে কম।
পক্ষাঘাতগ্রস্ত বা আঘাত পেয়ে কর্মক্ষমতা হারানো মানুষকে দেওয়া হয় অকুপেশনাল থেরাপি। বছরে পাঁচ হাজারের বেশি মানুষ এই চিকিৎসা পায়। কোনো ব্যক্তির অঙ্গহানি হলে বা কোনো অঙ্গে দুর্বলতা থাকলে তাদের সহায়ক সামগ্রী দিয়ে পুনর্বাসিত করে সিআরপির প্রস্থেটিকস ও অর্থোটিকস শাখা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি কৃত্রিম অঙ্গ দরিদ্র মানুষেরা কম খরচেই পেতে পারে।
বাংলাদেশের রোড এক্সিডেন্ট, ভূমিধস, অগ্নিদাহ প্রচুর পরিমানে বেড়ে চলেছে। এতে মানুষ তার প্রয়োজনীয় অঙ্গগুলো হারাচ্ছে। ফলে তার কর্ম কর্মসংস্থানে ফিরে আনার জন্য কৃত্রিম অঙ্গ সংযোজন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এছাড়াও কসমেটিক প্রস্থেটিকস নামে  প্রস্থেটিকস ব্যবহার করে আগুনে পোড়া শরীর এবং যাদের হাত, পা,  কান নেই, তাদেরও সুচিকিৎসা প্রদান করা যাবে।
বিশেষায়িত চিকিৎসা ও সেবায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার জন্য সিআরপি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট।
প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধিভুক্ত। এখানে চারটি বিভাগ রয়েছে (ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, প্রস্থেটিকস এন্ড অর্থোটিক্স, স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি)। এখানকার প্রায় শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বড় বড় সেক্টরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com