শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ঈদ শেষে ক্যাম্পাস ফিরতে শুরু করেছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯০ বার

পবিত্র ঈদুল আযহা শেষ করে ক্যাম্পাস ফিরতে শুরু করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

চলমান ছুটি ১৪ জুন শেষ হবে। তবে ছুটি শেষে পরীক্ষা, টিউশনি সহ নানা প্রয়োজনে ঈদের পর দিন হতেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন অনেক শিক্ষার্থী।
২০ ব্যাচের একাধিক শিক্ষার্থী জানান, ক্যাম্পাস খোলার পরপরই ফাইনাল পরীক্ষা থাকায় ছুটি শেষ না হতেই ফিরছেন ক্যাম্পাসে।
আরেক শিক্ষার্থী আব্দুল মতিন বলেন, ‘টিউশনি করে খাওয়া, পড়ালেখা সহ অন্যান্য খরচ বহন করতে হয়। বেশিদিন বাড়ি থাকলে টিউশনি হারানোর ভয় থাকে। এজন্য দ্রুত চলে আসতে হয়েছে।
বাস এবং ট্রেনযোগে দিনাজপুরে ফিরছেন অনেক শিক্ষার্থী। তবে ঈদে দিনাজপুরে অবস্থানরত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন শিক্ষার্থী জানান, ঈদের সময় গাড়ি ভাড়া এত বেশি থাকে যে যাতায়াত খরচ বহন করা তার এবং পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। এজন্য ছুটিতে বাড়ি যাওয়া হয়ে উঠে না তাদের।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুন থেকে প্রাণ ফিরে পাবে হাবিপ্রবি। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীদের পদচারণায় মুখরিত হবে প্রিয় ক্যাম্পাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com