মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে দিনাজপুরের লিচু 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৪ বার

দিনাজপুরের বিখ্যাত সুস্বাদু লিচু এখন ঘরে বসেই পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। আর এই উদ্যোগের পেছনে রয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কিছু তরুণ উদ্যোক্তা শিক্ষার্থী। প্রযুক্তির সঙ্গে কৃষিপণ্যকে মিলিয়ে তৈরি করছেন এক নতুন সম্ভাবনা।

হাবিপ্রবির রসায়ন বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী পারভেজ শরীফ; নিজ উদ্যোগে শুরু করেছেন অনলাইনে লিচু বিক্রির কার্যক্রম। “Best lichi” নামে একটি ফেসবুক পেজ খুলে তিনি ইতোমধ্যে শতাধিক অর্ডার ডেলিভারি দিয়েছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।
শরীফ জানান, অনলাইন অফলাইন দুই ভাবেই বিক্রি করা হচ্ছে। পাঁচ ধরনের লিচু (মাদ্রাজি , বোম্বাই, বেদানা, চায়না থ্রি, চায়না টু, হাড়িয়া, কাঁঠালি(বেদানার বিভিন্ন জাত) বিক্রি হচ্ছে। বিভিন্ন জেলায় চাকুরীজীবি, স্টুডেন্ট, ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টরা নিচ্ছে। বিক্রি করে সীমিত লাভ করছি যেন সবাই নিতে পারে।
হাবিপ্রবির ২০ ব্যাচের আরেক শিক্ষার্থী ইকবাল হোসেন রিপন, বাসা সিরাজগঞ্জ ; দিনাজপুরের বিখ্যাত লিচু গুলো অনলাইনে অর্ডার নিয়ে পৌঁছে দিচ্ছেন গ্রাহকের কাছে।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ। আসলে মানুষের জন্য ভালো কিছু করার ব্রত ও আর্থিক লাভবান হবার আকাঙ্খায় “খাটির সমাহার”র শিরোনামে আমার ব্যবসা। দিনাজপুরের বিখ্যাত লিচু দিয়ে যাত্রা শুরু। সঠিক মান, দামের মধ্যে সহজে যাতে সকল স্তরে মানুষ তাদের প্রকৃত, পছন্দের খাবার পায় এই প্রয়াস নিয়েই এই যাত্রা। এতে একদিকে যেমন মানুষ  সঠিক পণ্যটা পাবে, অন্যদিকে লাভের একটা অংশ ইসলামিক, মানবিক কাজেও ব্যয় করতে পারবো। আমাদের অন্যতম কমিটমেন্ট হলো – কথা ও কাজে মিল রাখা। এটা শুধু একটা ব্যবসা নয়, মানবিক যাত্রাও বটে। সবার নিকট দোয়া ও সহযোগিতা কাম্য। গঠনমুলক সমালোচনা করেও পাশে থাকবেন ইংশা আল্লাহ।
তাদের মতো আরো শতাধিক শিক্ষার্থী উদ্যোগ নিয়ে অনলাইনে অর্ডার নেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ে কুরিয়ারের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন শহরে লিচু পৌঁছে দিচ্ছেন। এই কার্যক্রমে অংশগ্রহণ করছে হাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। “স্থানীয় কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা” এবং “ভোক্তাদের হাতে সরাসরি বাগান থেকে লিচু পৌঁছে দেওয়া”—এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে তারা শুরু করেছেন অনলাইন অর্ডার ও ডেলিভারি কার্যক্রম।
দেশের স্বনামধন্য তরুণ উদ্যোক্তা নাদিয়া হাসান সখি বলেন, এই উদ্যোগ শুধু লিচু বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়—শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা, প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় কৃষির উন্নয়নে অবদান রাখাও এর লক্ষ্য।
বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের শিক্ষক ও গবেষক প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধুমাত্র ব্যবসায়িক মনোভাবের বাইরে এসে নিরাপদ এবং পরিপক্ক লিচু ভোক্তার কাছে পৌঁছাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com