মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসার ছাত্র নিহত, আহত দুই বন্ধু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১২৫ বার

ফরিদপুর জেলার ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসার ছাত্র নিহত ও তার আরও দুই বন্ধু আহত হয়েছে।

আজ রোববার বিকেল পাঁচটার সময় ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এদুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে এবং নিহত আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে।
নিহতের বাড়ি, মাদারীপুরের ডাসা এলাকার হায়দার আলীর পুত্র মোঃ রিয়ান (১৬)। সে একটি কওমি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই মামুন জানান, ঢাকা থেকে বরিশালগামী আইকন পরিবহনের একটি বাস এবং মাদারীপুর থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে ভাঙ্গায় ঘুরতে আসছিল।

পথিমধ্যে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসার ছাত্র নিহত হয় ও তার আরো দুই বন্ধু আহত হয়।

এক বন্ধুর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল স্থানান্তর করা হয়েছে। বাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com