বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল ঢাকা মহাসড়কে আবার দুর্ঘটনা ঝরলো প্রাণ আহত ৩১

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৮৬ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে আজ রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে যত্রতত্রভাবে পাকিং করে রাখা ট্রাকের কারণে চারটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। গুরুত্বর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার পর প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে দশটার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যানজট মুক্ত হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছেন, মহাসড়কের পাশে মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে পার্কিং করে রাখা ট্রাকের কারণে প্রথমে বরিশালগামী বলাকা পরিবহনের সাথে ঢাকাগামী এসপি গ্রীন লাইনের সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে বলাকার পেছনে স্টার ডিলাক্স পরিবহন ও এসপি গ্রীন লাইনের পেছনে সাকুরা পরিবহনের সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই মহাসড়ক বন্ধ হওয়ায় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দূর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানিয়েছেন, দূর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে।

অপরদিকে একইদিন দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় আহত পথচারী বাবুল প্যাদা ওইদিন রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।

নিহত বাবুল প্যাদা বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপপুর গ্রামের মৃত ইউসুফ প্যাদার ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন, ঘাতক বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com