বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দক্ষিণ আফ্রিকায় গেলেই পুতিন গ্রেপ্তার-হুশিয়ারি

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৬৮ বার
সংগৃহিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আর এ সফরে গেলেই পুতিন গ্রেপ্তার হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কেপ প্রদেশের এক নেতা।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন দক্ষিণ আাফ্রিকার বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির (ডিএ) নেতা অ্যালান উইন্ড।

তিনি বলেন, ইউক্রেনের জনগণ এবং নিজ দেশে যারা তার নৃশংস কর্মের বিরুদ্ধে নীতিগত অবস্থান নেওয়ার সাহস করে সহিংসভাবে ক্রমাগত তাদের স্বাধীনতাকে খর্ব করেছেন পুতিন।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাই রুশ প্রেসিডেন্ট এখানে পা রাখা মাত্রই গ্রেপ্তার হবেন।

উইন্ড আরও বলেন, পুতিন যদি ওয়েস্টার্ন কেপে আসেন, তাকে আইন প্রয়োগকারী অ্যাডভান্সমেন্ট প্ল্যান (এলইএপি) কর্মকর্তাদের দিয়ে গ্রেপ্তার করবে প্রাদেশিক সরকার। আর যদি দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসকে কাজ করার নির্দেশ না দেওয়া হয়, আমরা তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করব।

পুতিনের দক্ষিণ আফ্রিকায় সম্ভাব্য সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই বিরোধী দলীয় নেতা।

তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা কেড়ে নিতে দেশটিতে অন্যায়ভাবে সামরিক অভিযান চালাচ্ছেন পুতিন। সেখানে নারী ও শিশুসহ নির্বিচারে মানুষ হত্যা করছেন। এ কারণে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।  আর এই গ্রেপ্তারি পরোয়ানার মুখেও সরকার দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিনকে হোস্ট করতে চায়। এটি অগ্রহণযোগ্য এবং দুঃখজনক।

এ বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের কথা রয়েছে।

ব্রিকস হল উদীয়মান অর্থনীতির একটি ব্লক যার মধ্যে রয়েছে রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com