মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

পটুয়াখালীর ২৫ গ্রামে ঈদুল ফিতর পালন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২০২ বার

পটুয়াখালীর ২৫টি গ্রামে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদুল ফিতর পালন করেছেন। ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর দরবার শরীফে। সকাল ৯টায় প্রায় ২ শতাধিক মানুষের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তারা বিশ্বের যে কোন স্থানে চাদ দেখা গেলে তার উপর ভিত্বি করে ঈদ পালন করে থাকেন। ৮০-৯০ বছর আগ থেকেই তারা এ রীতি পালন করে আসছেন। পটুয়াখালী সদর উপজেলা ছাড়াও বাউফল, গলাচিপা ও কলাপাড়ায় ২৫ গ্রামের মুসল্লিরা ঈদ উদযাপন করেছেন।

বদরপুর দরবার শরিফ এলাকার স্থায়ী বাসিন্দা রাসেল জানিয়েছেন, তার দাদা এবং বাবা সৌদির সাথে ঈদ পালন করে আসছেন। তাই তিনিও শুক্রবার সবার সাথে ঈদ পালন করছেন।

বদরপর দরবার শরীফ জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা শফিকুল আলম গনি ঈদের নামাজ পড়িয়েছেন। নামাজ শেষে তিনি বলেন, আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করি। আমি এখানে ৪০ বছর ধরে আছি। আমার আগে যারা ছিলো তারাও এভাবে সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com