বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পটুয়াখালীরতে ছেলের হাতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, অতঃপর গ্রেপ্তার

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৭০৩ বার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে গত বুধবার (১৬ জুন) দুপুরে চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে নিজ ছেলের হাতে বাবাকে নির্যাতনের ঘটনার ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দৃষ্টিগোচর হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধের দুই ছেলেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার পুলিশের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্সের এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, একজন স‌চেতন নাগ‌রিক বাংলাদেশ পু‌লিশের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌কে সামাজিক যোগা‌যোগমাধ্য‌মের এক‌টি লিংক শেয়ার ক‌রেন। লিং‌কে যুক্ত ভি‌ডিও‌তে ‌দেখা যায়, এক বৃদ্ধ পিতা‌কে শারী‌রিকভা‌বে নির্যাতন কর‌ছে তারই ছেলে।
ভি‌ডিও‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে দ্রুত ভাইরাল হয়। ভি‌ডিও‌টি হা‌তে পাওয়ার সঙ্গে সঙ্গে পটুয়াখালী জেলার রাঙ্গাবা‌লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) দেওয়ান জগলুল হাসান‌কে ভিডিওটি পাঠানো হয় এবং অ‌ভিযুক্তকে খুঁজে বের ক‌রে দ্রুত আইনি ব্যবস্থা নি‌তে নি‌র্দেশনা দেয় মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌।
দ্রুত রাঙ্গাবা‌লি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, নির্যাতনের শিকার হওয়া ওই বৃদ্ধ পিতার নাম মো. দে‌লোয়ার ফরাজী। তার বয়স ৭৩ বছর। বৃদ্ধ দে‌লোয়ার ফরাজী ভরণ-পোষ‌ণের জন্য তার সন্তান‌দের ওপর নির্ভরশীল। বি‌ভিন্ন সম‌য়ে তুচ্ছা‌তিতুচ্ছ অজুহা‌তে বৃদ্ধ‌কে নির্যাতন করা হ‌তো।
এসময় পু‌লি‌শ ঘটনাস্থল ও তার আশপাশের এলাকায় অ‌ভিযান চালি‌য়ে অ‌ভিযুক্ত সন্তান আলমাস ফরাজী ও আজমল ফরাজী‌কে গ্রেপ্তার ক‌রা হয়।
এবিষয়ে রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান প্রতিবেদককে বলেন, শুক্রবার (১৮ জুন) ওই নির্যাতনকারী দুই ছেলেকে আটকের পর পরই থানায় মামলা দায়ের হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com