শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কুয়াকাটার একমাত্র খাল এখন অস্তিত্ব সংকটে

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার কুয়াকাটা খালটি বর্তমানে অস্তিত্ব্ সংকটে পড়েছে। খাপড়াভাঙ্গা নদী হয়ে ফাঁসিপাড়া স্লুইস থেকে শুরু হওয়া এ খালটি কুয়াকাটা পৌরসভার মাঝখান দিয়ে নবীনপুরে গিয়ে মিশেছে।

খালটি রক্ষার জন্য বছরখানেক আগে উপকূলীয় বাঁধ উন্নয়ন সংস্থার উদ্যোগে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু এ বছর খালটিতে এখন হাটু পানিও খুঁেজ পাওয়া যাচ্ছে না। খাল শুকিয়ে কোথাও কোথাও কৃষিক্ষেতের মতো হয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বর্তমানে খালটিতে পৌরবাসীর পারিবারিক খাবার ও আবাসিক হোটেলের সকল ধরনের বর্জ্য ফেলা হয়। ফলে ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতি বছর নামমাত্র খনন কাজ করা হয়। ফলে খনন কাজে কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।

এদিকে দীর্ঘ পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটির দুই পাড়ে দখলদারেরও তান্ডব চলছে।

পৌরএলাকা জুড়ে খালটির পাড়ে পাকা-আধাপাকা স্থাপনা করা হয়েছে। খালটির কিছু কিছু অংশে আরসিসি পিলার বসিয়ে দখল করা হয়েছে।

পটুয়াখালী ও কলাপাড়া ভূমি অফিসের তথ্যমতে খালটির প্রস্থ ছিল ৬০ থেকে এক শ’ ফুট। এসএ জরিপে খালটির আয়তন ছিল ৬০ একর ৫৯ শতাংশ। কিন্তু বর্তমান বিএস জরীপে দেখানো হয়েছে কুয়াকাটা মৌজায় ১২ একর ৩৫ শতাংশ আর আলীপুর মৌজায় ২৫ একর ৪৩ শতক। মোট ৩৭ একর ৭৮ শতাংশ।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা খালের সীমানা চিহ্নিত করে খালটি উদ্ধার করারা জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, খালটি ধ্বংস হয়ে গেলে কুয়াকাটার উন্নয়নে বাধাগ্রস্ত হবে। এই খালটির সঙ্গে পৌর এলাকার সকল ড্রেনেজ ব্যবস্থা নির্ভরশীল।

তবে এ ব্যাপারে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক আশ^াস দিয়ে বলেছেন, খালের অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, খালটি খনন করে সৌন্দর্যবর্ধণের পরিকল্পনা রয়েছে। খালের কালভার্টের পাশে মাছের বাজারটি একটি নির্দিষ্ট এলাকায় সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com