মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সাতক্ষীরার কলারোয়ায় সাড়ে ৪ হাজার কেজি ভেজাল মধু জব্দ; ৩লাখ টাকা জরিমানা ও কারখানা মালিককে ১বছরের বিনাশ্রম কারাদন্ড

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার

সাতক্ষীরার কলারোয়ায় ভেজাল মধু তৈরীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় ওই কারখানা থেকে সাড়ে ৪হাজার কেজি মধু জব্দ করা হয়। সাথে ৩লাখ টাকা জরিমানা ও ১বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১২জানুয়ারী) দুপুরের দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজার সংলগ্ন আ: হামিদের বাড়ীতে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা নিরাপদ খাদ্য ও জেলা ক্যাব এর কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সিংগা বাজার সংলগ্ন আ: হামিদের বাড়ীতে থেকে কৃত্রিম মধূ তৈরির সরঞ্জামসহ জব্দকৃত মধু কেরোসিন ঢেলে বিনষ্ট করা হয়।

একই সাথে ভেজাল মধু তৈরীর সাথে জড়িত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের রুহল আমিনের ছেলে কামাল হোসেন (৩৫) কে আটক করা হয়। সে নিজের দোষ শিকার করায় তাৎক্ষনিক ভাবে সকলের উপস্থিততে তাকে ২০১৫সালের খাদ্য নিয়ন্ত্রন আইনের ২৫ধারায় ৩লাখ টাকা জরিমানা সহ ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান ও জেলা ক্যাব এর সদস্য সাকিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী বেনজির হোসেন, কলারোয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

এবিষয়ে বাড়ীর মালিক আঃ হামিদ জানান-তিনি গত ৩/৪বছর পূর্বে কামাল হোসেনকে ৩হাজার টাকা মাসিক চুক্তিতে ঘর ভাড়া দেন। তিনি জানতেন না যে তার বাড়ীতে ভেজাল মধু তৈরী হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন-ওই বাড়ী থেকে ৪ বস্তা চিনি উদ্ধার হয়েছে।

সাথে বিভিন্ন ধরনের সেন্ট ও মেডিসিন উদ্ধার করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা
মোকলেছুর রহমান ও জেলা ক্যাব এর সদস্য সাকিবুর রহমান জানান-গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে দীর্ঘ দিন ধরে ওই বাড়ীতে ভেজাল সরিসা ফুলের মধু ও জিরার মধু তৈরী হচ্ছে।

সে অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়ী থেকে প্রায় সাড়ে ৪হাজার কেজি মধু জব্দ করে বিনষ্ট করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com