বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পটুয়াখালীতে সরকারীভাবে বসতঘর নির্মান বিষয়ে উপজেলা চেয়ারম্যানের সতর্কবার্তা

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১০০৬ বার
পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিনামূল্যে বসতঘর পেতে টাকা লাগে বলে এক শ্রেনীর অসাধু দালালচক্র সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে যেটা পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার নিজ ফেইসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি বলেন, “পটুয়াখালী সদর উপজেলার সর্বসাধারণ কে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিনামূল্যে বসত ঘর নির্মাণ কাজ চলছে, ঘর বরাদ্দের জন্য কোন ধরনের টাকা লাগে না কিন্তু বিভিন্ন ইউনিয়নে কতিপয় দালালচক্র ঘর বরাদ্দের নামে টাকা লেনদেনের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে, এ ধরনের দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।”
তার এই স্ট্যাটাসে উপজেলার অসহায় মানুষজন স্বস্তি প্রকাশ করেছেন এবং উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন।
তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “শিঘ্রই এই দালাল চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিনামূল্যে বসতঘর নির্মাণের ক্ষেত্রে কোনোভাবেই কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না।”

নিউজটি শেয়ার করুন..

One thought on "পটুয়াখালীতে সরকারীভাবে বসতঘর নির্মান বিষয়ে উপজেলা চেয়ারম্যানের সতর্কবার্তা"

  1. দেবব্রত গাঙ্গুলী says:

    দক্ষিণ বাংলার জনতার হৃদয়ের স্পন্দন নির্ভীক সৎ সাহসী আমাদের পটুয়াখালী সদর উপজেলা সুযোগ্য চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার ভাই যিনি কখনো অন্যায় এর সাথে আপস করো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com