সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ও মারধরের অভিযোগ

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৭৫৩ বার
পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহরাব হোসেন এর নির্বাচনী অফিস ভাংচুর ও তার অফিস কর্মীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ ১৬ জুন বুধবার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর সোহরাব হোসেন লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার রাতে আলীপুর ইউনিয়নের রমানাথসেন বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আলীপুরা ইউনিয়নের রমানাথসেন বাজারে ছাত্রলীগ ও যুবলীগের অর্ধশতাধিক কর্মী সমর্থক সোহরাব হোসেন এর মটর সাইকেল প্রতিকের নির্বাচনী অফিসে অতর্কিতে হামলা চালায়। এসময় অফিস পরিচালনাকারী নয়া মিয়া (৪০) এবং মোঃ ইব্রাহিমকে (২৫) পিটিয়ে আহত করে।
এসময় তাদের হাতে থাকা দুটি মোবাইল ফোন ও প্রচার মাইকের মেশিন নিয়ে যায় তারা। এতে রমানাথসেন বাজারে সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পরে। অভিযোগের ব্যপারে দশমিনা উপজেলা যুবলীগ সভাপতি নাসির উদ্দিন পালোয়ান ও ছাত্রলীগ সভাপতি আরিফ হোসেন সবুজ মহল্লাদার জানান, সেহরাব হোসেন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন।
দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। আগামী ২১ জুন ওই ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com