শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২২৬ বার
বাংলাদেশ ক্রিকেট দল-ফাইল ফটো

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যথারীতি এতে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেবার ছুটিতে থাকা সাকিব আল হাসানের সঙ্গে ভারতত সিরিজের দলে ফিরেছেন ইয়াসির আলী। সিরিজের শেষ ওয়ানডেতে খেলা এবাদত হোসেনও টিকে আছেন। তাদের জায়গায় বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

এই সিরিজ খেলতে পহেলা ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। এই সফরে দুটি টেস্টও খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান, নুরুল হক , নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com