বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

শতাধিক প্রান্তিক মহিলা ও কিশোরীদের মাঝে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার স্যানিটারি ন্যাপকিন বিতরণ

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার
চৌদ্দটি অঙ্গসংগঠন নিয়ে গঠিত পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর বহ্নিশিখার পরসেবায় নারীর কার্যক্রম এর অংশ হিসেবে দিনাজপুর সদরের পাঁচ মাইল গ্রামে শতাধিকের নারী-পুরুষ ও শিশুদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য, স্যানিটাইজেশন ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এ কর্মশালা।
অনুষ্ঠানে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে আজমিরী তুজ জানাহ কণার সঞ্চালনায় আলোচনা করেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান হৃদয়। মূল আলোচনা করেন দিনাজপুর নার্সিং ইনস্টিটিউট এর ইন্টান নার্স
 উম্মে সালমা মিম।
এসময় বক্তার বলেন,  বয়ঃসন্ধিকালীন সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রজননতন্ত্রের সংক্রমণ ও যৌনরোগ সম্পর্কে জানা ও প্রতিরোধ করার জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তাই এই সময় ছেলে মেয়ে উভয়কে, প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, জিংক, আয়োডিন, আয়রন সমৃদ্ধ খাবার যেমন, শাকসবজি, ফলমূল, ডাল, ডিম, দুধ, মাছ, মাংস খাওয়ার পাশাপাশি সৃজনশীল কাজে সম্পৃক্ত তৈরি করা,নিয়মিত খেলাধুলা ও ব্যায়ামের প্রতি মনযোগি করে গড়ে  তোলা খুবই গুরুত্বপূর্ণ।
গ্রীন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এ আয়োজনকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান এবং সচেতনতামূলক কর্মশালা আরও বেশি করে করার আহ্বান জানান।
এসসয় রোকুনুজ্জামান হৃদয়, উম্মে আজমেরি তুজ জাহান কণা, সানজিদা সুমনা, রেজওয়ানা পারভীন কলি, মুরাদ হোসেন, আকিয়াতুজ জাহান, ইসমত আরা, শিউলি রানী রায়, তামান্না তসলিমা, মারুফ হাসান, মাসুদ রানা, রিপন চন্দ্র সেন, শুভ রায়, মহানন্দ রায়, আরিফুল ইসলাম লিমন সহ গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে সবার মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com