মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নলছিটিতে আমির হোসেন আমু’র সহধর্মিনীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত

নলছিটি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার

ঝালকাঠির নলছিটিতে সাবেক মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু (এমপি)র সহধর্মিনী মরহুমা ফিরোজা আমু’র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগ সংগঠক সৈয়দ শাওন ইসলাম বাবু’র আয়োজনে মঙ্গলবার বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি এসকেন্দার আলী খান, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান প্রিন্স প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আবু সালেহ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা দোয়ায় অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com