শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৯১২ বার

গাজীপুরের শ্রীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

 

আজ মঙ্গলবার (১৫ জুন) পাঁচটার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের এসিআই গেট এলাকায় এঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম (১৮) কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের অলি উল্ল্যাহ্র ছেলে ও মেহেদী হাসান (১৯) একই গ্রামের আব্দুল হকের ছেলে। শ্রীপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, মঙ্গলবার বিকেলে তরিকুল ও মেহেদী হাসান একই মোটরসাইকেল যোগে কাপাসিয়া থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল।

 

পথিমধ্যে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছলে গাজীপুর থেকে কাপাসিয়াগামী রাজদূত পথের সাথী পরিবহনের একটি বাসের সাথে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তরিকুল ইসলাম ঘটনাস্থলে ও মেহেদী হাসান হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com