মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের

নিম্মচাপের প্রভাব: কলাপাড়ার ১২ ইউনিয়নের আমনক্ষেত পানির নিচে

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার

কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় দুই দিনের টানা মাঝারি ও ভারি বর্ষণে অধিকাংশ গ্রামের আমনক্ষেত পানিতে ডুবে গেছে। নিচু এলাকায় বাড়িঘর থেকে রাস্তাঘাট পর্যন্ত ডুবে গেছে। জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে।

উপজেলার কলাপাড়া এবং কুয়াকাটা পৌর এলাকায় অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ১২ টি ইউনিয়নের সর্বত্র একই অবস্থা বিরাজ করছে। সবজির ভান্ডারখ্যাত নীলগঞ্জের কুমিরমারাসহ সকল গ্রামের অধিকাংশ চাষীর শাকসবজির ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে আছে। পানি নিষ্কাশনের সকল স্লুইস সংযুক্ত খালে অসংখ্য সুক্ষ্ম ফাঁসের জাল পেতে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে।

খেপুপাড়া আবহাওয়া অফিসের তথ্যমতে বুধবার পর্যন্ত ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের খবর মিলেছে। লালুয়া, ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের রাবনাবাদ পাড়ের অন্তত ১৫ গ্রামের মানুষ বেড়িবাঁধ ভাঙ্গা থাকার কারণে জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে প্রতি দিনে দুই বার। চান্দুপাড়া গ্রামের শতাধিক পরিবার দুইদিন ধরে বেড়িবাঁধের ওপর এবং স্লোপে আশ্রয় নিয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com